1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রাণীনগরে পথ অবরোধ করে ১৫ভরি স্বর্ণ ও ১’শ ভরি চাঁদী ছিনতাই

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার সময় পথ অবরোধ করে মিলন চন্দ্র শীল (৪২) নামে এক স্বর্ণকারকে মারধর করে নগদ অর্থসহ ১৫ভরি স্বর্ণের গহনা এবং প্রায় ১শ’ ভরি চান্দির গহনা ছিনতাই করার অভিযোগ ওঠেছে।

 

বুধবার(১৩নভেম্বর) সন্ধ্যায় রানীনগর উপজেলার স্থল এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইকারীদের মারধরে আহত মিলনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একডালা ইউনিয়নের স্থল গ্রামের শ্যামল চন্দ্র শীলের ছেলে।

 

মিলন চন্দ্র শীল জানান,’এলাকার পাশ্ববর্তী কালীগঞ্জ বাজারে তার স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিন ব্যবসার কাজ শেষে দোকানের স্বর্ণ-চান্দিসহ টাকা পয়সা নিয়ে বাড়ীতে আসেন এবং পরের দিন সকালে যাবার সময় আবারো সেগুলো নিয়ে যান। প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজ শেষে বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে গ্রামের নিকট পোঁছালে ৩-৪জন ছিনতাইকারী তার পথরোধ করে তাকে বেধরক মারধর করে ১৫ ভরি স্বর্ণের গহনা এবং ১শ’ভরি চান্দির গহনা ও নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে রাস্তা দিয়ে চলাচলের সময় লোকজন দেখতে পেয়ে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এরপর রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

স্থানীয়রা জানান, ‘সরকার পতনের পর ইউনিয়নের যাত্রাপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার করার পর থেকে এলাকায় পুলিশের কোন টহল নেই। এই সুযোগে এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে।’ গত এক সপ্তাহে এই এলাকায় রাস্তা অবরোধ করে বেশ কয়েকটি ছিনতাই এবং প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেছে। এলাকার জন-মানুষের নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার করতে দ্রুত অস্থায়ী পুলিশ ক্যাম্প চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

রানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জানান ‘ এখনো পর্যন্ত ছিনতাইয়ের বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ ক্যাম্প চালু করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আসা করছি খুব অল্প সময়ের মধ্যেই অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হবে এবং পুলিশি টহল জোরদার করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট