পুলক সরকার, (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
১৪ সেপ্টেম্বর/২৫ বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন-ভাতা ও চাকুরী বিধির বিষয়ে সম্মান জনক পদক্ষেপ নিবে। কারণ আমরা ইমাম মোয়াজ্জিনগণদের সর্বোচ্চ সম্মান করি। তারা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা আমাদেরকে সঠিক পথ দেখান। ইসলামি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে ইমামদের অবদান অনেক বেশি। অথচ, সমাজে ইমাম-মোয়াজ্জিন সাহেবগণ অনেক অবহেলিত। তাদের বেতন একেবারেই কম এবং চাকুরী নিরাপত্তা নেই।
রবিবার সকালে কালাইয়ের ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিনগণের সাথে মতবিনিময় সবাই তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে অমূল্যায়ন করেছে। সমাজকে ধবংশের হাত থেকে রক্ষা করতে ইমাম সাবেহগণকে আরো বেশি করে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ওলামাদলের আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, কালাই উপজেলা ওলামাদলের সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ প্রমূখ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।