1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে ৫টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ; আহত ৪ জন

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর মান্দায় জাগরণী ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আরও ৫টি মোটরসাইকেল। এসময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হোন।

 

বৃহস্পতিবার(১৪নভেম্বর) রাত ৮টার সময় উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রাম জাগরনী ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহতরা হলেন, জাগরনী ক্লাবের বর্তমান সভাপতি আবু এহিয়া সরকার হীরা (৫৮), শরীফ উদ্দিন (৩৫), আব্দুল হাকিম (৩২) ও মিঠু হোসেন (৩৪)। আহত শরীফ হোসেন ও আব্দুল হাকিমকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা ও মিঠু হোসেন। জাগরনী ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা বলেন, ‘পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার রাতে সাধারণ সভার দিন ধার্য্য ছিল। ওই সভায় যোগদানের জন্য সন্ধ্যার পরে দেলুয়াবাড়ি বাজার থেকে একটি ভ্যান নিয়ে রওনা হই। রাত সাড়ে ৭টার দিকে ক্লাবের কাছে পৌছা মাত্র পূর্ব পরিকল্পিভাবে ইউপি সদস্য রাজু আহমদের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। সভাপতি হীরা সরকার আরও বলেন, এ সময় আমাকে বাঁচানোর জন্য শরীফ উদ্দিনসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধার করা হয়। এতে শরীফ উদ্দিন, আব্দুল হাকিম ও মিঠু হোসেন আহত হন। পরে রাজু আহমদের লোকজন ৫টি মোটর- সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভাঙচুর করে আরও ৫টি মোটরসাইকেল। নাম প্রকাশ না করার শর্তে জাগরনী ক্লাবের একাধিক সদস্য জানান, শরীফ উদ্দিন ক্লাবের সদস্য নন। এর পরও তিনি সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এতে ঐতিহ্যবাহী ক্লাবটির সুনাম নষ্ট করা হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য রাজু আহমেদের মোবাইলফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট