মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিবারের উদ্যোগে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি সম্মেলন উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একেএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ও সাংবাদিক ইমাম হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাইফুল ইসলাম রনি, জাকির হোসেন প্রধান, আলামীন লোলবি, লোকমান গাজীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় কেক কাটা, পাতিল ভাঙ্গা ও বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।