নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নির্বাচনে জয়লাভের পর এক অনন্য রাজনৈতিক সৌজন্য প্রদর্শন করলেন বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আজ তিনি সরাসরি হাজির হন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আব্দুল মান্নানের বাসভবনে।
ফুল ও মিষ্টি হাতে নিয়ে নাসের রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে দেখা করেন এবং তাঁকে নিজ হাতে মিষ্টি মুখ করান। এ সময় দুই নেতা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও সমাজ কল্যাণে একে অপরের সহযোগিতা কামনা করেন।
দুই নেতার এই আন্তরিক পরিবেশে উপস্থিত উভয় দলের নেতাকর্মীরা মুগ্ধ হন। স্থানীয় ভোটাররা এই ঘটনাকে 'রাজনীতিতে সুস্থ ধারা'র প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এমন উদ্যোগ রাজনৈতিক প্রতিহিংসা কমিয়ে দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।