মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
কচুয়ার কৃতি সন্তান তুহিন ইসলাম—কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও ওয়াশিংটন ডিসি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক—নির্বাচনের আগমুহূর্তে দেশে এসে কচুয়া উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের খোঁজখবর নেন তুহিন ইসলাম।
দেশে অবস্থানকালে তুহিন ইসলাম মাঠপর্যায়ে সক্রিয় থেকে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ জোরদার করেন। দলীয় ঐক্য সুসংহত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তুহিন ইসলাম দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেন।
তুহিন ইসলামের এই উদ্যোগে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।
নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে তুহিন ইসলামের প্রত্যক্ষ ভূমিকা উল্লেখযোগ্য অবদান রাখে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর বিজয় নিশ্চিত করতে উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন। ১০ নং ইউনিয়নের যুবদলের সভাপতি হোসাইন জাকির এর একান্ত সাক্ষাৎকারে জানতে পারলাম।
বিজয় অর্জনের পর তুহিন ইসলাম কচুয়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
এদিকে কচুয়ার নেতাকর্মীরা জানান, প্রবাসে থেকেও তুহিন ইসলাম দলের জন্য নিয়মিত সময় ও শ্রম দিয়ে আসছেন।
তুহিন ইসলাম নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে দেশে এসে নেতৃত্ব দেওয়ায় উপজেলার সকল নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই ভূমিকা ভবিষ্যতেও কচুয়ায় দলীয় রাজনীতিকে আরও সুসংগঠিত করবে বলে দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।