সুনামগঞ্জ প্রতিনিধি:
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ-৫ ( ছাতক- দোয়ারাবাজার ) আসনে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জন করায় বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দোয়ারাবাজার পশ্চিম উপজেলার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ-এর সভাপতি ও পান্ডারগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল কাদির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের এই ভূমিধস বিজয় জনগণের রায় ও গণতন্ত্রের প্রতি মানুষের গভীর আস্থার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার মানুষের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করবেন এবং বিশেষ করে দোয়ারাবাজার ও পান্ডারগাঁও ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
কাজী আব্দুল কাদির আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে অর্জিত এই বিজয় আগামী দিনে শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নতুন আশার সঞ্চার করবে।
এ সময় তিনি নবনির্বাচিত এমপি মিলনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করেন।
উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলা এলাকাতেও ধানের শীষের বিজয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।