সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের
রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ বেলাল হোসেন, যিনি রিকশা প্রতিকে ভোট দেবেন বলে নিশ্চিত করেছিলেন—তাকে অসুস্থ সাজিয়ে জোরপূর্বক ধানের শীষে ভোট দেওয়ানোর চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা। সেই চেষ্টায় বাধা প্রদান করেন এবং প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন জামায়াত কর্মী, অত্র ওয়ার্ডের ভেগমপুর গ্রামের সাব্বির হাসান।
সেই ঘটনার জের ধরে গতকাল ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮.৩০-৯টার দিকে জয়ানপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুল ওহাব, সুলতান, শিহাব, ফয়সাল, ভেগমপুর গ্রামের বিএনপি কর্মী আয়নাল, বাবু, আল আমিন, আবুল, বাহেরসহ আরও ২০-২৫ জন সাব্বির হাসানকে ইট দিয়ে আঘাত করে এবং পেটের দুই পাশে আঘাত করে গুরুতর আহত করে। প্রায় ১৫-২০ মিনিট ধরে চলে মারপিট, সাব্বির হাসানের বাবা সন্ত্রাসীদের পায়ে ধরে সর্বশেষ ছেলেকে রক্ষা করেন। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার প্রথম থেকেই তাঁরা মারমুখী আচরণ করে আসছিল। অফিস নিতে বাধা দেওয়া থেকে শুরু করে হুমকি ধামকি নিয়মিত দিয়ে আসছিল তাঁরা।
সাব্বির হাসান এখন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সমস্যা একটাই—যে গ্রামে জামায়াতের কোনো ভোট ছিল না, সেখানে ৯৮৪ ভোট কিভাবে রিকশা প্রতীক পেলো, যার বিপরীতে বিএনপি পেয়েছে ১১৫৪ ভোট?
এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি, দোকান ভাড়া দেওয়ায় হুমকি এবং অনলাইনে হুমকির তো শেষই নেই। চিন্তা করেছিলাম, অন্তত রায়গঞ্জ ও তাড়াশে কিছু হবে না। কিন্তু ইতোমধ্যে শুরু হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায়, সকল পরিস্থিতির দায় তাদেরকেই নিতে হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।