মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।
তরিকুল ইসলাম কচুয়ার গণমানুষের আপনজন হিসেবে পরিচিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর একান্ত স্নেহভাজন।
এছাড়া তরিকুল ইসলাম মরহুম সাবেক কালু কমিশনারের মেজো ছেলে।
সময়সল্পতার কারণে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সরাসরি বিদায় নিতে না পারায় দুঃখ প্রকাশ করে তরিকুল ইসলাম কচুয়া পৌরবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন, যেন তাঁর ওমরাহ পালন সুসম্পন্ন হয় এবং তরিকুল ইসলাম নিরাপদে দেশে ফিরতে পারেন।
কচুয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ সফর ও কবুলিয়ত কামনা করে দোয়া করেছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।