পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘স্বাধীন সূর্যোদয়’ পরিবারের পক্ষ থেকে সম্পাদক আল আমিন চৌধুরীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক | সিলেট : সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীন সূর্যোদয় অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক মোঃ আল আমিন চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "রমজান মাস আমাদের মাঝে নিয়ে আসে ধৈর্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা যেন এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্ত ইবাদত ও আর্তমানবতার সেবায় উৎসর্গ করতে পারি।"
তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনের সকল কলুষতা ধুয়ে মুছে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়তে রমজানের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের পবিত্রতা রক্ষা করে সবাই যেন সুস্থ ও সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারেন, সেই কামনাই করেন তিনি।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে আল আমিন চৌধুরী বলেন, "স্বাধীন সূর্যোদয় সব সময় সত্য ও ন্যায়ের পথে অবিচল। এই পবিত্র মাসে আমরা অঙ্গীকার করছি দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমাদের যাত্রা অব্যাহত থাকবে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা— রমজান মোবারক।"
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।