মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাচার পশ্চিম বাজার মন্দিরের উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে আতঙ্ক সৃষ্টি করে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী রাজন সূত্রধর ও শংকর চন্দ্র সরকার। রাজন সূত্রধর প্রায় ২৬ বছর ধরে ব্যবসা করে আসছিলেন। তার দোকানের প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে, শংকর চন্দ্র সরকার দীর্ঘ ৪৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দোকানের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল আগুনে সম্পূর্ণ নষ্ট হয়েছে।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।