মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)
মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিডি ক্লিন হাতিয়া উপজেলা টিম। শুক্রবার প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন হাতিয়া উপজেলা টিমের উপজেলা সমন্বয়ক, উপ-সমন্বয়ক, উপজেলা সহ-সমন্বয়ক, লজিস্টিক, আইটি অ্যান্ড মিডিয়া সমন্বয়কসহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় সামাজিক সংগঠন দ্বীপ উন্নয়ন সংস্থার সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও স্বাধীনতার সংগ্রামের ভিত্তি রচনা করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সামাজিক ও পরিবেশগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
এদিন সকাল থেকে হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।