মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার পরিচিত মুখ, রাজনৈতিক কর্মী, সংগঠক ও সাংবাদিক ইমাম হাসান দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি, সামাজিক কাজ ও পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে এলাকায় একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি শিক্ষা ও সংগঠনের দুই ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
শিক্ষাগত যোগ্যতা
ইমাম হাসান এস.এস.সি সম্পন্ন করেন কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এরপর এইচ.এস.সি ও ডিগ্রি (হিসাববিজ্ঞান) অর্জন করেন কচুয়া সরকারি বি বি কলেজ থেকে। পরবর্তীতে তিনি ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন চাঁদপুর সরকারি কলেজ থেকে।
রাজনৈতিক জীবনের পথচলা
ছাত্রজীবন থেকেই আদর্শিক রাজনীতির সঙ্গে যুক্ত ইমাম হাসান প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও কচুয়া সরকারি কলেজ ও কচুয়া পৌরসভা শহর ছাত্রদলের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। কখনও সাইকেল চালিয়ে, কখনও হেঁটে সংগঠনের দায়িত্ব পালন—তার রাজনৈতিক জীবনের স্মরণীয় অধ্যায়।
বর্তমানে তিনি কচুয়া পৌরসভা-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি কচুয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, কচুয়া পৌরসভা শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক, সংগ্রামী দল কচুয়া পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক এবং কচুয়া পৌরসভা ০৩ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ছাত্রদল তার ভালোবাসা, প্রেরণা ও জীবনের অবিচ্ছেদ্য অংশ।
মামলা, কারাবরণ ও ত্যাগ
ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার শিকার হন তিনি। ২০১২ সালে ঘাগড়া ব্রিজ ভাঙার ঘটনায় গ্রেফতার হয়ে ৫ দিন কারাবরণ, ২০১৬ সালে রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার কারণে মামলা, ২০১৮ সালে মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে গ্রেফতার হয়ে ১৭ দিন কারাবরণ—যার ফলে তিনি পরীক্ষা দিতে পারেননি। এছাড়াও রহিমাগর মামলায় রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আসামি করা হয়।
ঢাকা নয়াপল্টন ও চাঁদপুর সদরসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কারণে একাধিকবার হয়রানি ও গ্রেফতারের চেষ্টা চলে। দীর্ঘ সময় পলাতক থাকতে হয়, যার কষ্ট পরিবারের সদস্যদের বহন করতে হয়েছে।
সামাজিক ও পেশাগত ভূমিকা
রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবায়ও সক্রিয়। বর্তমানে তিনি রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক, ইউ.সি.সি.এ লিমিটেডের পরিচালক, কোয়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি এবং দৈনিক নতুন আশার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানুষের পাশে থাকাকে তিনি নিজের নৈতিক দায়িত্ব মনে করেন।
অঙ্গীকার ও প্রত্যাশা
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতার আলোকে ইমাম হাসান মনে করেন—দল সুযোগ দিলে তিনি শিক্ষা, মেধা ও অভিজ্ঞতা দিয়ে দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। তিনি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান যথাযথভাবে মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
ইমাম হাসান সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ইনশাআল্লাহ আদর্শের পথে অটল থাকবেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।