মোঃ সৌরভ হোসেন, কাজিরহাট প্রতিনিধি :
বরিশালার জেলার কাজীরহাট থানার চর সন্তেষপুর বিলে চোর ধরতে শত শত মানুষ অভিযানে নেমেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল এলাকায় চোরের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বিলে নেমে পড়েন। এতে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে স্থানীয়দের টহল অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।