স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অদ্য (২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার) “নিরাপদ সড়ক চাই, শ্রীমঙ্গল উপজেলা শাখা”র উদ্যোগে শ্রীমঙ্গলে বিভিন্ন যানবাহনে সড়ক নিরাপত্তা বিষয়ক ফেস্টুন লাগানো হয়েছে।
সংগঠনের সভাপতি আমজাদ হোসেন রনি বলেন ,চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তারা অতিরিক্ত গতি পরিহার, হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা এবং সচেতনভাবে গাড়ি চালানোর আহ্বান জানান।
এছাড়াও সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ বলেন ,সড়ক দুর্ঘটনা কমাতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
যানবাহনে সড়ক নিরাপত্তা ফেস্টুন লাগানোর সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, দপ্তর সম্পাদক মোঃ দুলা মিয়া, কার্যকরী সদস্য মোঃ কামরুল হাসান, ইয়াসিন আহমেদ শরিফ,বিজন ঘোষ প্রমুখ।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।