সুনামগঞ্জ প্রতিনিধি :
এস ডব্লিউ সাগর (তালুকদার)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পান্ডারগাঁও ইউনিয়নে একটি পরিবারের ওপর হামলা ও নগদ এক লক্ষ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পাণ্ডারগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আফছরনগর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ অনুযায়ী, আব্দুর রশিদ (৬০) জানান— আমার আপন ভাগনা আনোয়ার হোসেন (৩০) নুর হোসেন (২৫) মাস খানেক আগে আমার কাছে এক লক্ষ টাকা চেয়েছিলো, কিন্তু আমি দিতে অপারগতা শিকার করি। তার জেরে আনোয়ার হোসেন, নুর হোসেনসহ ৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসতঘরে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তাঁকে, তাঁর স্ত্রী গোল বাহার বেগম এবং মেয়ে লছমিন বেগম কে মারধর করা হয়। হামলায় চারজনই আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রশিদ বাদী হয়ে দোয়ারাবাজার থানা-তে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।