মো নাইমুল হক স্মরণ দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সেবা উন্নয়নের নতুন বার্তা— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মতবিনিময় সভায় সরকারি সেবার মান উন্নয়ন এবং ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণ যেন তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়। বিশেষ করে ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, পুলিশের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে, সকালে প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
সভায় দুর্গাপুর উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সেবামূলক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন যে, প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমে দুর্গাপুরের প্রশাসনিক ও জনসেবামূলক কাজে নতুন গতির সঞ্চার হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।