মোঃ সৌরভ হোসেন (বরিশাল জেলা প্রতিনিধি):
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের এক প্রবাসীর বাড়িতে কাজ করছিল ১৪ বছরের শিশু গৃহকর্মী লামিয়া। অভিযোগ উঠেছে, সামান্য কারণকে কেন্দ্র করে প্রবাসী জহির হোসেন তালুকদারের স্ত্রী ফাইজা আক্তার ক্ষিপ্ত হয়ে তার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে লামিয়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় লামিয়ার আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে পরিস্থিতির ভয়াবহতা সামনে আসে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহকর্ত্রী ফাইজা আক্তারকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আহত লামিয়ার চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।