মোঃ সৌরভ হোসেন (বরিশাল জেলা প্রতিনিধি):
আজ থেকে বরিশালের মেঘনা, তেতুলিয়া ও কালাবদর নদীতে মা ইলিশের প্রজনন রক্ষার্থে দুই মাসের জন্য মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও মৎস বিভাগ যৌথভাবে নদীতে নিয়মিত অভিযান চালাবে।
মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, এই সময়ে মা ইলিশ ধরা বন্ধ রাখলে নদীর ইলিশের সংখ্যা আগামী মরশুমে বৃদ্ধি পাবে এবং নদীর প্রাকৃতিক বাস্তুসংস্থান ঠিক থাকবে। জেলেদের কাছে অনুরোধ করা হয়েছে, এই সময়ে মা ইলিশের পোনা ধরা থেকে বিরত থাকবেন।স্থানীয় জেলেরা জানিয়েছেন,প্রজননকালীন এই নিষেধাজ্ঞা প্রথম দিকে কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি নদীর মাছের প্রাচুর্য বৃদ্ধি করবে।
নদী এলাকায় সাধারণ মানুষও প্রশাসনের সঙ্গে হাত মেলিয়ে মা ইলিশ সংরক্ষণের এ উদ্যোগে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।