মোঃ সাজেদুর রহমান পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পারিবারিক কলহের জেরে নেশাখোর স্বামীর লাঠির আঘাতে প্রতিমা রানী (২৬) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে এ ঘটনায় ওই স্বামী প্রদীপ কুমারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের চৌধুরীপাড়ার প্রদীপ কুমারের সঙ্গে তার স্ত্রী প্রতিমা রানীর অনেক দিন ধরেই সাংসারিক বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হত।
শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি ঝগড়া বিবাদ শুনতে পান প্রতিবেশীরা। ঝগড়ার এক পর্যায়ে মারপিট
করেন। পাষন্ড স্বামীর লাঠির আঘাতে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারনা।
স্থানীয় ইউপি সদস্য বাবুল কুমার বলেন, সকালে খবর পেয়ে সেখানে গেলে প্রতিবেশীরা বলেন রাতে তাদের মধ্যে ঝগড়া মারপিট হয়েছিল। এর আগেও অনেকবার তাদের পারিবারিক কলহ আমরা মিমাংশা করে দিয়েছি। স্বামী প্রদীপ নেশাখোর মাদাকাশক্ত নেশা
করে মাঝে মাঝেই বউ কে মারধর করতো।
পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। স্বামী প্রদীপ কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।