মোঃ ইয়াছিন শেখ (কিশোরগঞ্জ প্রতিনিধি)
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) জেলা শহরের আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক মো. রমজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক তিনবারের সফল সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপি।
এছাড়া বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তৈবুজ্জামান, হয়বত নগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট মিজানুর রহমান, বাংলাদেশ নাগরিক পার্টি-এর জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, খেলাফত মজলিস-এর সহ-সভাপতি মো. মজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাবেক জেলা কমান্ডার মো. মাহবুবুল আলম, মাওলানা আব্দুল লতিফ শেরজান, গণ অধিকার পরিষদ-এর জেলা সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা মোহাম্মদুল্লাহ জামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর জেলা সভাপতি ফকির মাহবুবুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ কিশোরগঞ্জ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।