কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলা বাংলাদেশ ইসলামী মুজাহিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কচুয়া ফায়ার সার্ভিসের পূর্ব পাশে অবস্থিত বাংলাদেশ ইসলামী মুজাহিদ কমিটির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা মুজাহিদ কমিটির সদস্য মাওলানা দেলোয়ারের সভাপতিত্বে এবং ইউনিয়ন মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ারের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মুজাহিদ কমিটির নেতা ও ইমাম কাম অডিটর মাওলানা জোবায়ের আহমেদ পাটোয়ারী। তিনি বলেন, “ইসলামকে বিজয়ী করার জন্য যারা দিনের বেলায় সংগ্রাম করে এবং রাতের বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, তারাই প্রকৃত মুজাহিদ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মাসুম বিল্লাহ। তিনি বলেন, “ব্যক্তি ভালো হলে সমাজ ভালো হবে। তাই সমাজকে সুন্দর করতে হলে আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মুজাহিদ কমিটির নায়েবে আমির আলহাজ্ব মাওলানা আছাদ উল্লাহ, কারী তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলার সভাপতি মাওলানা আবু হানিফ পাটোয়ারী, কচুয়া উপজেলা ইসলামী যুব আন্দোলনের নেতা জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাজহারুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।