আবু রায়হান, মণিরামপুর(যশোর):
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল ক্লাবের এক জরুরি আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মার্চ বৃহস্পতিবার সংগঠনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
ক্লাব কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভায় অনুপস্থিত সকল সদস্যদের সঙ্গে মুঠোফোনে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে নির্বাচনের চূড়ান্ত তারিখ ও সময় নির্ধারণ করা হয়।
তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৯ মার্চ সকাল ১০টা থেকে ১০ মার্চ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
কার্যকরী কমিটির সর্বমোট ৭টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো, সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং নির্বাহী সদস্য।
উল্লেখ্য যে, ৭টি পদে নির্বাচন হলেও প্রত্যেক পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সহযোগী পদ হিসেবে কার্যকরী কমিটি ১৫ সদস্য বিশিষ্ট হবে।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, আগামী ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, সাংবাদিকতার মর্যাদা রক্ষা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটি উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন সম্পন্ন হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।