আব্দুল মাজেদ রানা স্টাফ রিপোর্টার
স্থানীয় প্রভাবশালী মহলে সমঝোতার চেষ্টা।গাইবান্ধা জেলার সাঘাটা থানার জুমারবাড়ি গ্রামে এক ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবকের নাম মফিজুল ইসলাম বাবু বলে জানা গেছে।
ঘটনার বিবরণ:
ভুক্তভোগী শিশুটির পরিবার পার্শ্ববর্তী নলছিয়া এলাকা থেকে জুমারবাড়ি গ্রামে ছেড়ে এসে বাড়ি করেছে,, অভিযুক্ত মফিজুল ইসলাম বাবু স্থানীয় বাসিন্দা হওয়ায় ওই পরিবারের সাথে পূর্বপরিচিত ছিল। গত ৫ দিন আগে অভিযুক্ত যুবক শিশুটিকে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। শিশুটির বক্তব্য অনুযায়ী, সেখানে তাকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টা চালানো হয়।
সমঝোতার চেষ্টা ও টালবাহানা:
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি এলাকায় নতুন এবং বহিরাগত হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে স্থানীয়রা জানান। অভিযোগ রয়েছে, অভিযুক্তের পক্ষ নিয়ে একটি পক্ষ আর্থিক লেনদেনের বিনিময়ে বিষয়টি ঘরোয়াভাবে 'সমঝোতা' করার জোর চেষ্টা চালাচ্ছে।
আইনি পদক্ষেপ:
তবে শিশুটির পরিবার ও এলাকার সচেতন যুবসমাজ এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা কোনো প্রকার সমঝোতা না করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ৯৯৯-এর মাধ্যমে অভিযোগ প্রাপ্তির পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত মফিজুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছে। ভুক্তভোগী পরিবার আজ সোমবার (৯ মার্চ) অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।