মোঃ সৌরভ হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্যোগে সম্প্রতি এক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক তামিম হোসেন, সাংবাদিক মোঃ সৌরভ হোসেন, সজীব, মোঃ সজিব খান, বাকি উল্লাহ খান, মোঃ শাহেদুল ইসলাম ও রিয়া মনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের ১নং সদস্য মোঃ ফয়সাল হাওলাদার, মোহাম্মদ মনজুর রহমান সিকদার, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারা এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মনির হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।