মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১১ মার্চ ২০২৬) কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন কড়ইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মহিন (৩২) কে আটক করা হয়। তিনি কড়ইয়া (মিজি বাড়ি), ৫নং ওয়ার্ড, কচুয়া পৌরসভার বাসিন্দা। তল্লাশি চালিয়ে মহিনে হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৮
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬ ) বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।