মোঃ আবদুল আজীম,স্টাফ রিপোর্টার।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল (১২ই মার্চ ২০২৬) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা ও মানবিক সেবার চেতনা জাগ্রত রাখতে এই আয়োজন করা হয়।
এ সময় ইফতার মাহফিলে সংগঠনটির সাধারণ সম্পাদক মীর মো: মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো: আবদুল আজিম ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জীবন আশরাফ চোধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো: গোলাম কিবরিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও মানবিকতার এক অনন্য পরিবেশ।
মানবতার সেবায় রক্তদানের গুরুত্ব
বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ বাংলা ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে অসহায় ও জরুরি
রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সামাজিক উদ্যোগ আরও জোরদারের প্রত্যয়
আয়োজকরা জানান, শুধু রক্তদান নয়—মানবিক সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি নিয়েও ভবিষ্যতে কাজ করবে সংগঠনটি।
দোয়া ও মোনাজাতে সমাপ্তি
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মানবতার সেবায় তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।