ক্রাইম রিপোর্টার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের বিরুদ্ধে ক্ষুদ্র তরমুজ ব্যবসায়ী মাহফুজকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,
সম্প্রতি চন্দ্রগঞ্জ বাজারে তরমুজ বিক্রিকে কেন্দ্র করে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ক্ষুদ্র ব্যবসায়ী মাহফুজের উপর চড়াও হন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মাহফুজ।
ঘটনার পর বাজারের অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, বাজারে ছোট ব্যবসায়ীরা নানা ধরনের চাপ ও ভোগান্তির মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়ছে।
এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সচেতন মহল।
অভিযুক্ত বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিষয়টি নিয়ে বাজার এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।