মোঃ আব্দুস সালাম।
স্টাফ রিপোর্টারঃ
বহুমুখী প্রতিভার অধিকারী শিক্ষক, উদ্যোক্তা, রন্ধনশিল্পী, আর্টশিল্পী, কবি ও লেখক খাদিজা রহমান কল্পনার দুটি নতুন বই প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬-এ। নতুন প্রকাশিত বই দুটি হলো শিশুতোষ গল্পের বই “রঙ্গবতী রাক্ষুসী” এবং কবিতার বই “শিল্পী কল্পনার কাব্যগ্রন্থ ৩: জয়ের মালা পরবো বলে”। বই দুটির মাধ্যমে শিশু সাহিত্য ও কবিতার জগতে নিজের সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি। এর আগে খাদিজা রহমান কল্পনার আরও বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কবিতার বই “শিল্পী কল্পনার কাব্যগ্রন্থ ১: নিঃশ্বাসের কাছাকাছি” (২০২৪), “শিল্পী কল্পনার কাব্যগ্রন্থ ২: হৃদয়ের ছাপ” (২০২৫) এবং যৌথ সম্পাদনায় প্রকাশিত “চাঁদের জোছনা” (২০২৫) উল্লেখযোগ্য। পাশাপাশি তাঁর গল্পগ্রন্থ “ঘুণপোকার বসবাস” (২০২৪) পাঠকমহলে সমাদৃত হয়েছে। প্রকাশিত বইগুলো বইমেলায় গাঙচিল প্রকাশন-এর স্টল নম্বর ৩৬৮ এবং প্রতিবিম্ব প্রকাশ-এর স্টল নম্বর ২০১ ও ২০২-এ পাওয়া যাচ্ছে। লেখক খাদিজা রহমান কল্পনা পাঠক ও সাহিত্যপ্রেমীদের বইমেলায় এসে তাঁর নতুন বই সংগ্রহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নতুন বইগুলো পাঠকদের ভালো লাগবে এবং শিশু-কিশোর ও কবিতা পাঠকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।