পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১৬ মার্চ/২৬
দেশব্যাপী খাল কাটা কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে এ কর্মসূচির উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। আজ সোমবার জয়পুরহাটে কালাই উপজেলার মুরালী গ্রামে মুরালী- ভাবকি খালে খাল কাটা ও নালা পরিষ্কার কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, দেশের জলবদ্ধতা নিরসন এবং কৃষি কাজে পানির সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার নদী, নালা ও খাল খনন প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই কর্মসূচির ফলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। পরে সেখানে একটি নারকেল গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাবসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয়রা। ২.৮০ কিলোমিটার এ খালটি ৫০ লাখ টাকা ব্যায়ে খনন কাজ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।