আব্দুল মাজেদ রানা স্টাপ রিপোর্টার বগুড়া
অতীতের স্মৃতিচারণ আর বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয়ে সাঘাটা উপজেলার ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
(১৯ মার্চ) রোজ (বৃহস্পতিবার) জুমারবাড়ি ডিগ্রী কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক যুগ পর সহপাঠীদের এমন মিলনমেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ব্যাচের প্রায় ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বন্ধুরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর দেশের শান্তি, সমৃদ্ধি এবং প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, "কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও এই আয়োজন আমাদের আবার এক সুতোয় গেঁথেছে। আমরা চাই এই বন্ধুত্ব আজীবন অটুট থাকুক।" ইফতার শেষে সবাই মিলে গ্রুপ ফটো সেশন ও কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।