মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নে উসমান আলী দাখিল মাদ্রাসা সভাপতি ও আজীবন দাতা সদস্য এবং এম এ ওহাব উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষক, আজীবন দাতা সদস্য লন্ডন প্রবাসী, শিক্ষা অনুরাগী সামাজিক ব্যক্তিত্ব এ,কে এম আব্দুস সালাম মহোদয় ঈদুল ফিতর উপলক্ষে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শান্তি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে আসে। বলেন, হিংসা, ঘৃণা ও ঈর্ষা ভুলে মানুষ সমতা, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। তিনি মন্তব্য করেন যে, ধনী-গরীব নির্বিশেষে সকলেরও জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ।দরিদ্র ও অসহায়দের সাহায্য করা এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়া আত্মতৃপ্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। পরিশেষে, কমলগঞ্জ উপজেলা সহ দেশ বিদেশের সবাইকে ঈদ মোবারক।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।