মোঃ সাজেদুর রহমান
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় চকদোচাই- বাবনাবাজ নামের স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ মাদ্রাসা মাঠে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ করেন মাওলানা মোঃ নুরুল ইসলাম এবং শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সামসুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ চকদোচাই- বাবনাবাজ দুই গ্রামের প্রায়ই ৬০০শতাধিক লোকের ইফতারের ব্যবস্থা করেন সংগঠনটি । এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।