হাফিজুর রহমান প্রতিনিধি (মধুপুর) টাঙ্গাইল
পুলিশ করেছে পুলিশ করেছে হুজুর গ্রেফতার টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ শুক্রবার (২৭ মার্চ) মোঃ মিজানুর রহমান নামক এক ভূয়া পুলিশ অফিসারকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
টাঙ্গাইলের দেলদুয়ার থানার এক মহিলা কনস্টেবলকে বিয়ে করে দেলদুয়ার পৌরশহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। মধুপুর থানার ওসি ফজলুল হক জানান, মিজানুর পেশাগতভাবে একজন প্রতারক। পুলিশ হেডকোয়াটার্সে সাবইন্সপেক্টর হিসাবে কর্মরত পরিচয়ে দীর্ঘ দিন ধরে বহু নিরীহ মানুষকে সে ব্লাকমেইল করে আসছিল।
গত বৃহস্পতিবার মধুপুর উপজেলার জলছত্র এলাকার জনৈক সাগর কর্মকারের জমি
সংক্রান্ত মামলার তদবিরের নামে বেশ কিছু টাকাপয়সা হাতিয়ে নিয়ে গত বৃহস্পতিবার রাতে মধুপুর থানায় আসে। সেখানে পুলিশের সাবইন্সপেক্টর পরিচয়ে মামলার তদবির শুরু করে। তার কথাবার্তা এবং আচরণে মধুপুর থানার এস আই সেলিম এর সন্দেহ হলে তাৎক্ষণিক তিনি তদন্ত ওসি আনোয়ার হোসেনকে জানান পরে তাকে আটক করা হয়। পরে দেলদুয়ার থানায় খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয় যে মিজানুর রহমান ভূয়া পুলিশ অফিসার পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে প্রতারণা করতো। পরে মিজান তার অপকর্মের কথা স্বীকার করে। তার নিকট থেকে পুলিশের একটি
ট্রাকসুট, সোল্ডার লাইট এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। মধুপুর থানায় মামলা একটি দায়ের হয়েছে। এব্যাপারে সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম দুপুরে স্হানীয় সাংবাদিকদেরকে সাথে প্রেসকনফারেন্স করেন। এসময় ওসি ফজলুল হক, ও তদন্ত ওসি আনোয়ার হোসেন ও এস আই সেলিম উপস ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।