মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক সাইফুল ইসলাম সোহেল।
স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে তাকে ঘিরে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। জানা যায়, সাইফুল ইসলাম সোহেল দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাইফুল ইসলাম সোহেল কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়াও সাইফুল ইসলাম সোহেল ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তরুণদের মধ্যে জনপ্রিয় এই নেতা ইতোমধ্যে একাধিকবার কারাবরণ করেছেন বলে জানা গেছে, যা তার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার প্রমাণ হিসেবে উল্লেখ করছেন তার সমর্থকরা।
স্থানীয়দের মতে, সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে সাইফুল ইসলাম সোহেল ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এলাকার সাধারণ ভোটাররা জানান, তরুণ নেতৃত্বের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। তারা মনে করেন, নতুন প্রজন্মের নেতৃত্ব ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন প্রার্থীর প্রচারণা শুরু হলেও, সাইফুল ইসলাম সোহেলকে ঘিরে জনমনে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।