মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সকল সদস্য, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়, সমঝোতা ও আলোচনা সভার মাধ্যমে মাদ্রাসার সভাপতি হিসেবে সৎ, মেধাবী ও যোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত মোহাম্মদ উল্যাহকে নির্বাচিত করা হয়।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ উল্যাহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে মাদ্রাসার ভবন উন্নয়ন, খেলার মাঠ সম্প্রসারণ, ল্যাব স্থাপনসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান প্রধান, সাধারণ সম্পাদক আবুল কালাম মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল হাসানাত মজুমদার, সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী জাহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওসমান মজুমদার ও সাধারণ সম্পাদক গাজী কেরামত আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার আবুল বাসার, দাতা সদস্য মোহাম্মদ আব্দুল হাই মেম্বার, অভিভাবক সদস্য মহিউদ্দিন সোহেল শুভ, মোশারফ হোসেন, তুষার আহমেদ, মোহাম্মদ বশির মজুমদার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মান্নান ও মোহাম্মদ শহীদুল্লাহ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শাহীন আক্তারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, পূর্বে মাদ্রাসায় কিছু অভ্যন্তরীণ মতবিরোধ থাকলেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা নিরসন করে অবশেষে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, যা মাদ্রাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।