নিজস্ব প্রতিবেদক মোঃ নোমান খান
রক্তদান ও সামাজিক সেবামূলক কাজের প্রসারে বড় উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’। সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় শাখার অধীনে জামালপুর ও নেত্রকোনা জেলা কমিটি গঠনের লক্ষ্যে বর্তমানে নতুন স্বেচ্ছাসেবক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
‘রক্তদান মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দুই জেলার আগ্রহী তরুণ-তরুণীদের এই মহৎ যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা কোনো স্বার্থ ছাড়া স্বেচ্ছায় সেবামূলক কাজে নিজেকে যুক্ত করতে ইচ্ছুক, তারাই এই কমিটিতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন। মূলত মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ, জনসচেতনতা তৈরি এবং মানবিক সেবায় নিজেদের নিয়োজিত রাখাই হবে এই স্বেচ্ছাসেবীদের মূল কাজ।
আগ্রহী প্রার্থীদের সরাসরি সংগঠনের অফিসিয়াল ফেসবুক আইডি অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংশ্লিষ্ট ব্যক্তির ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে প্রয়োজনীয় তথ্যাদি সেখানে জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’ দীর্ঘদিন ধরে রক্তদাতাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে, যা জরুরি মুহূর্তে রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই জেলা কমিটিগুলো গঠনের মাধ্যমে জামালপুর ও নেত্রকোনা অঞ্চলে তাদের সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।