মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোহাম্মদ হুসাইন জাকির।
স্থানীয় জনগণের ব্যাপক সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন জাকির। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
এছাড়াও গোহট উত্তর ইউনিয়নের মোট ১৭টি গ্রাম ও ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের ওপর পরিচালিত জরিপ অনুযায়ী, চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের তুলনায় মোহাম্মদ হুসাইন জাকির জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন।
এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। ফলে নির্বাচন ঘিরে তার পক্ষে ইতিবাচক জনমত দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
এ বিষয়ে মোহাম্মদ হুসাইন জাকির বলেন, “আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে গোহট উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো।”
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন প্রার্থী মাঠে সক্রিয় হয়ে উঠলেও জনসমর্থন ও জনপ্রিয়তার দিক থেকে মোহাম্মদ হুসাইন জাকির বর্তমানে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়দের অভিমত।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।