প্রতিবেদকঃ গোলাম মোঃ রকিব, রাউজান উপজেলা প্রতিনিধি।
রাউজানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র -ছাত্রী পরিষদের মেধা বৃত্তি প্রদান ও সম্মাননা স্মারক অনুষ্ঠান মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও ফটিকছড়ি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জনাব আলহাজ্ব মুহাম্মদ নজিরুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল হাসান, সংগঠনের সহ-সভাপতি ও চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কামরুল ইসলাম সেলিম, সংগঠনের সহ-সভাপতি ও পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জনাব শামসুল হুদা, সংগঠনের আজীবন সদস্য ও সাবেক নৌ বাহিনীর কর্মকর্তা জনাব ছৈয়দ মোহাম্মদ আলী, উদ্যোক্তা সদস্য জনাব আলহাজ্ব লোকমান হায়দার চৌধুরী, মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস নাজনীন পারভীন, কার্য নির্বাহী সদস্য জনাব জাবের উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের হেড মৌলানা জনাব কে এম নেছারুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব শামসুল হুদা। সম্মাননা স্মারক অনুষ্ঠানে আগত ব্ক্তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের ভবিষ্যতে গড়ে তুলতে এলাকার গুণীজনদের পদান্ক অনুসরণের আহবান জানান। উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবার ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এবং জুনিয়র বৃত্তি প্রাপ্তদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির ৬ জন শিক্ষার্থী ও একজন অস্বচ্ছল শিক্ষার্থী কে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। প্রাক্তন ছাত্র - ছাত্রী পরিষদের যুগ্ম সম্পাদক ও মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ সঞ্চালনায় উক্ত জমকালো অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।