মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর ১০নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আসন্ন ইউপি সদস্য (মেম্বার) নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন মোঃ মনির হোসেন।
এলাকায় ইতোমধ্যে তার প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মনির হোসেন বলেন, তিনি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করতে চান, ভক্ষক নয়।
দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
জানা যায়, মনির হোসেন বর্তমানে উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হামলা, নির্যাতন ও মামলার শিকার হলেও কখনো দল ত্যাগ করেননি বলে জানান তার সমর্থকরা।
রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় বিভিন্ন সময় এগিয়ে এসেছেন মনির হোসেন।
এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মনির হোসেন।
স্থানীয়দের অনেকেই জানান, ৬নং ওয়ার্ডের মানুষের মুখে এখন একটি পরিচিত নাম মনির হোসেন। সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকায়।
মনির হোসেন বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, সামাজিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবো। সবসময় জনগণের পাশে থাকতে চাই।”
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।