রহিম উদ্দিন,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
অপরাধ: মাদক সেবন করে এবং নে'শাগ্রস্ত অবস্থায় লোকজনের সাথে বিরক্তিকর আচরণ করে এবং বিভিন্ন ঘরের জিনিসপত্র বিক্রি করে বিক্রির টাকায় নেশা জাতীয় দ্রব্য সেবন করে থাকেন। দীর্ঘ দিনের আসক্তির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে তার পরিবার তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়।
এই অভিযোগের ভিত্তিতে আজ ৫ই মে সোমবার বিকেলে কুমিল্লা হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়ন তাতুয়াকান্দি গ্রামের মোঃ স্বপন (২৯) পিতা: জালাল মিয়াকে ০৫(পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের সহকারী কমিশনার ভূমি হোমনা কুমিল্লা অস্থায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদকাসক্ত মোঃ স্বপন (২৯)কে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কোর্টে প্রেরণ করেন।
এমময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন হোমনাকে মাদকমুক্ত রাখতে প্রতিদিন এধরনের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। ইতিমধ্যে মাদকাসক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে। আজকে একজনকে সাজা দেওয়া হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।