মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বোর্ড কর্তৃক সভাপতি নির্বাচিত হওয়ায় উত্তরাঞ্চল বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বিতারা ইউনিয়ন পরিষদ ও মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মোঃ ইউসুফ মিয়াজী দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বিদ্যালয়ের সভাপতি হিসেবে তাঁর নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে মোঃ ইউসুফ মিয়াজী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।