মোহাম্মদ কায়ছার হাবিব । ঘোড়াঘাট (দিনাজপুর )প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে পৌরসভাধীন বাঘের হাট-বাজার ব্যাবসায়ীরা ও ভুক্তভুগী পল্লী চিকিৎসক সংবাদ সম্মেলন করেছে। ঘোড়াঘাট পৌরসদর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পল্লি চিকিৎসক সোহেল রানা বলেন,গত ২৪/০৩/২৬ ইং তারিখে গাইবান্ধা জেলার গোবিন্ধগজ্ঞ উপজেলার চিত্তিপাড়া গ্রামের জনৈক আব্দুর রাজ্জাক তার শিশু পুত্র আবিদ হোসেন(৭)কে নিয়ে আমার চিকিৎসালয় পৌরসদর আজাদমোড় বাঘের হাট এলাকার শর্মি মেডিক্যাল ষ্টোরে আসে এবং তার শিশু ছেলের হাত ভাঙ্গা সংক্রান্ত চিকিৎসা করেন। এরপর উক্ত রাজ্জাকের সাথে আর যোগাযোগ হয়নাই। পরে গত ৫/০৫/২৬ ইং তারিখে সন্ধায় আব্দুর রাজ্জাক ও তরকিত সাংবাদিক মোনোয়ার হোসেন বাবু তিনি দৈনিক কালবেলা পত্রিকার পরিচয়ে আমাকে লোক সমুর্খে গালমন্দ করাসহ ২০ হাজার টাকার উৎকোচ দাবী করে। তার এ উৎকোচের টাকা না দেয়ায় গত ৬/৫/২৬ ইং তারিখে দৈনিক কালবেলা অনলাইন পত্রিকাসহ অন্যান্য পত্রিকায় আমার নামে অপপ্রচার মুলক সংবাদ প্রচার করেন। তার এ অনলাইন পত্রিকায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার মুলক সংবাদ প্রচার করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পল্লী চিকিৎসক সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন,আজাদমোড় বাঘের হাট/বাজার ব্যাবসায়ীরাসহ প্রিন্টও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।