
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পিটিআইয়ে অনুষ্ঠিত ২২৮ ও ২২৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈন উদ্দিন আলমাহমুদ সোহেল। এ সময় শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেম গঠনে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, উপপরিচালক ফরিদ উদ্দিন হোসাইনী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল মান্নান, জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মিয়া।
এছাড়াও বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি জসিমউদ্দীন এলটি, আঞ্চলিক সম্পাদক শাহনেওয়াজ আলী মির্জা, যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন ও আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মহসিনসহ জেলা স্কাউটসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, মাউশি মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের এ পরিদর্শন কক্সবাজার জেলা স্কাউটসের জন্য গৌরবোজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ক একটি মুহূর্ত হয়ে থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।