শান্ত দে , দুর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেত্রকোণা :
"মা কথাটি ছোট্ট অতি, কিন্তু এর চেয়ে বড় আর কোনো শব্দ পৃথিবীতে নেই।" আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’ এবং সবচেয়ে পবিত্র ও নিবিড় সম্পর্ক মা ও সন্তানের। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে মা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে দুর্গাপুরের স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাডভান্সড মডেল স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে। আধুনিকতার ভিড়ে নৈতিক শিক্ষার অংশ হিসেবে সন্তানদের মাঝে মায়ের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ জাগ্রত করতে এই আয়োজন প্রশংসার দাবি রাখে।
উপস্থিত মায়েরা জানান, সন্তানের এই শ্রদ্ধা ও ভালোবাসা তাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে মায়ের প্রতি সবসময় বিনয়ী থাকার ও সেবা করার শপথ গ্রহণ করেন। উল্লেখ্য যে, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়, যার মূল উদ্দেশ্য হলো জননীকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।