মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের নেতৃবৃন্দ কর্তৃক মুসলিম হত্যা, মুসলিমদের উপর বর্বর হামলা, ঘর- বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, মসজিদে আগুন ভাংচুর এর প্রতিবাদে (১০মে ২০২৬ইং) বাদ জোহরের নামাজের পর শ্রীমঙ্গল চৌমুহনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়।
আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ড. মামুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজনগর দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা মুফতী শেখ শিব্বির আহমদ সিরাজনগরী।
এছাড়াও বক্তব্য রাখেন আশরাফুল খান রুহেল, সামাজিক ব্যক্তিত্ব মনিরুল ইসলাম চৌধুরী মোহন, নাজমুল হোসাইন চৌধুরী, মাওলানা ওয়াজেদ আলী রহমানী, মাওলানা সাজ্জাদ আহমদ চৌধুরী, শাহজাদা শেখ নাজিব আহমদ, শাহজাদা শেখ ইশতিয়াক আহমদ, মাওলানা বাবুল আহমেদ, সাজ্জাদুর রহমান করিমী, মাওলানা রেজাউল করিম সাকিব, ছাত্রসেনা উপজেলা সভাপতি মাহফুজুর রহমান মামুন, মাওলানা রুহুল আমীন কাদরী প্রমুখ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।