সৈয়দ মুহাম্মাদ জাকারিয়া,দুমকী উপজেলা প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুমকী উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘দায়িত্বশীল তারবিয়াত’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি কে এম নাসিম আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাসান আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাসান আলী বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্র ও যুবসমাজকে চারিত্রিক ও আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধ হতে হবে। দায়িত্বশীলদের সঠিক তারবিয়াত বা প্রশিক্ষণের মাধ্যমেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা শাখার অন্যতম দায়িত্বশীল বীরেন্দ্র সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তারবিয়াতে বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের সোনালী ইতিহাস ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংগঠনের কাজকে আরও গতিশীল করার লক্ষে উপস্থিত দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।