চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কার্যক্রমের উদ্বোধন সুফল পাবে আশেপাশের ২৬ গ্রামের সাধারণ মানুষ
এম এ নোমান চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পনোলা ও মিতল্লা খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নূরুল আমিন এই খনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে পৌরসভার অন্তত ২৬টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ।
চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ জানায়, স্বর্পনোলা ও মিতল্লা খালটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম পৌরসভার উপর দিয়ে প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীতে মিশেছে। দীর্ঘ সময় ধরে খাল দু’টিতে পলি ও ময়লা-আবর্জনা জমা হওয়ায় নাব্যতা কমে যায়। যারফলে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পৌরসভার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরিস্থিতি বিবেচনায় সরকারি সিদ্ধান্তে স্বর্পনোলা খালের প্রায় ৩ কিলোমিটার অংশ এবং মিতল্লা খালের কিছু অংশ পুনঃখননের সিদ্ধান্ত নেয় পৌর কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াসউদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও পৌর বিএনপি নেতা মো. খোরশেদ আলম, বিএনপি নেতা দুলাল পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, পৌর জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, লিয়াকত আলী শিকদার, মীর হোসেন মীরু প্রমুখ।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নূরুল আমিন জানান, এই খাল খনন কার্যক্রম শেষ হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন দ্রুত হবে এবং আগামীদিনে এলাকার কৃষিকাজে সেচ সুবিধাও বাড়বে। জনস্বার্থ রক্ষায় এই খনন কাজ অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।