স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া ৬নং আশিদ্রোণ ইউনিয়ন শাখার আওতাধীন শাহজাহানপুর জামে মসজিদ আঞ্চলিক শাখার নবায়ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ মে ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন আশিদ্রোণ ইউনিয়ন শাখার সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি জনাব হোসাইন মোহাম্মদ আফজাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুসলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার অফিস সম্পাদক ওবায়দুর রহমান সবুজ। এছাড়াও ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মোঃ শাহ আলমকে সভাপতি এবং মোঃ জাহান আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন, দ্বীনি শিক্ষা বিস্তার এবং যুব সমাজকে নৈতিকতার পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।