কচুয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর আটক
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ এক চোরকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ১নং সাচার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বায়েক মোড়ে চেকপোস্ট পরিচালনা করেন।
চেকপোস্ট চলাকালে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে সন্দেহভাজনভাবে চলাচলরত মোঃ জুয়েল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত জুয়েলের পিতার নাম মোঃ ইলিয়াস। তিনি কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বুধুন্ডা (আমানিয়া প্রধানীয়া বাড়ি) গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৩৮ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে ১৮ মে ২০২৬ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।